Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে, পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ৭৬ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সময়ের আগেই বিদায় নেওয়া বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দেয়। ২০২৪ সালের অভ্যুথান-পরবর্তী সময়ে তিনি ছিলেন পূর্ববর্তী শাসনব্যবস্থার সাংবিধানিক ধারাবাহিকতার সর্বশেষ ধারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *